বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের শ্রদ্ধা

Gopalganj Islami University VC at BB Mazar Photo-10.10.2020

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম শনিবার (১০অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

এসময় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।