বগুড়ার ধুনটে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মারপিট ও প্রতারণাসহ ৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ধুনট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানান।
এদিকে ৪৮ ঘন্টার মধ্যে তার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা যুবলীগ শুক্রবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে।
ওসি জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে বনি আমিন মিন্টুর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার বিকেলে তাকে জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
/আরএ/এইচকে
আপ-এইচকে