এ সময় বিয়ে করতে আসা বর যশোর জেলার আরএন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জুয়েলকে (৩১) ঘটনাস্থল থেকে আটক করা হয়। এসময় তাকে বাল্যবিয়ের অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কন্যার মা নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস্তবতা দেখতে পাই। পরে বাল্যবিয়ে ২০১৭ আইন অনুযায়ী অপরাধে উভয়পক্ষকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।