শনিবার (৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খাঁন।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মঈনুল হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটলো তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সাতগাঁও রেলস্টেশনের অদূরে চানমারী গ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ওয়াগানে থাকা ডিজেল ও কেরোসিন পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পর থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত, উপবন এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
লাইনচ্যুত ট্রেন থেকে তেল হরিলুট
শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত