জামালপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বাস্থ্যবিধি নিশ্চিতে জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে থেকে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের দিক নির্দেশনায় করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর মো. ইবনুল আবেদীন এই অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্যবিধি মানাতে জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এ সময় শহরের ঢাকাইপট্টি, সকাল বাজার, তমালতলাসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি আদেশ অমান্য করায় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ৭ জনকে মোট ১২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জামালপুর থানা পুলিশের এসআই নজরুল ইসলাম ও র‌্যাব-১৪, সিপিসি-১-এর এসআই নয়নসহ পুলিশ ও র‌্যাব-১৪ এর সদস্যরা অংশ নেয়।

এছাড়াও জনসাধারণের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।