আটক মোস্তাফিজুর রহমান বাবু দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
থানায় দায়ের এজাহার সূত্রে জানা গেছে, স্বামী-সন্তানের অনুপস্থিতিতে নিজস্ব মুদি দোকানে বসতেন ওই গৃহবধূ। আর ওই দোকানের গ্রাহক হওয়ায় মোস্তাফিজুর প্রায় সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে স্বামী ও সন্তান মুদি দোকানে ছিলেন আর গৃহবধূ সাংসারিক কাজ শেষ করে টিভি দেখছিলেন। ওই সময় মোস্তাফিজুর বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং মোস্তাফিজুরকে আটক করেন। এ সময় এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ও এলাকাবাসী তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় বুধবার গৃহবধূ নিজে বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে বাদী হয়ে ৯ (৪) (খ) ধারায় নারী ও শিশু দমন আইনে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকটিম নিজেই।