গোপালগঞ্জে মশা নিধনের কার্যক্রম শুরু

গোপালগঞ্জ পৌরসভায় মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে সোমবার

গোপালগঞ্জ শহরে মশার আক্রমণ ঠেকাতে আজ সোমবার মশা নিধনের কার্যক্রম শুরু করেছে পৌরসভা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে কোর্ট চত্বর, মডেল স্কুল রোডসহ বিভিন্ন পয়েন্টে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী সহিদুল ইসলাম, পৌর মেয়র কাজী লিয়াকত আলী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।