এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ারেস আল হারুনী, রেজাউল করিম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘করোনার জন্য দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় আমরা ছুটি কমিয়ে, কর্মদিবস বাড়িয়ে মামলা জট কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের নিয়ে আসার কাজ এগিয়ে চলছে।