গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশে দেশের সব স্কুল-কলেজে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার স্কুল-কলেজ বন্ধ। অথচ সরকারি নির্দেশ অমান্য করে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সকালে ওই স্কুলের প্রধান গেট বন্ধ করে পেছনের গেট দিয়ে বিভিন্ন ক্লাসের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে স্কুলে হাজির করে পরীক্ষা নিচ্ছিলো।
অভিযোগ পেয়ে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা জব্দ করা হয়। পরে আদালত অভিযুক্ত অধ্যক্ষ কাইয়ুম সরকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।