নীলফামারীর ডোমারে ছয়শ’ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) সরকার ফারহানা আখতার সুমি।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চিলাহাটি বাজার সংলগ্ন নিজ বাড়িতে ভোগডাবুড়ি ইউনিয়নে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।
এরপর দুপুর ১২টার দিকে কেতকীবাড়ি ইউনিয়নের বোট বাজার ফেডারেশন মাঠে একশ’, জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একশ’ ও বিকাল সাড়ে তিনটার দিকে মটকপুর তালতলী এলাকায় একশ’ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
সরকার ফারহানা আক্তার সুমি বলেন, আগামী ২৫ ডিসেম্বর ডোমার ও ডিমলা উপজেলায় আরও ৯ শ’ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন। এসব শীতবস্ত্র তিনি নিজস্ব অর্থায়নে বিতরণ করেন।