নরসিংদীতে সাবেক পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরক নিক্ষেপ

Narsingdi-

নরসিংদীর মাধবদীতে সাবেক মেয়র হাজী ইলিয়াছের বাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরিত হলে প্রীতম নামের চার বছরের এক শিশু আহত হয়। শনিবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুর রহমান ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত শিশু প্রীতমের বাবা রাজেশ মাধবদী পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী।

সাবেক এই পৌর মেয়র জানান,শনিবার ভোর ৬টার সময় মাধবদী পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা তার বাড়ির আশপাশের এলাকা পরিষ্কারে নিয়োজিত ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা ওই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে পরিচ্ছন্নতাকর্মী রাজেশের চার বছরের শিশু প্রীতমের ডান পায়ের মাংস ছিঁড়ে যায়।

তিনি আরও বলেন,৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে দিনভর সরকারদলীয় সমর্থকদের কেন্দ্র দখল ও হামলার কারণে নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করেছে। নির্বাচন বাতিল হওয়ার পর একটি মহল মাধবদীকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘটেছে এই বিস্ফোরণ।  

/জেবি/এইচকে/