৩ শিশুকে পুড়িয়ে হত্যা: আদালতে আসামির জবানবন্দি

তিন শিশুর হত্যাকারী ইকবাল

ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে মামলার একমাত্র আসামি ইকবাল হোসেন। মঙ্গলবার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন। শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার রাতে শৈলকুপা শহরের কবিরপুরে ঘরে আগুন দিয়ে তার ছোট ভাইয়ের দুই ছেলে আমিন ও সাফিন এবং তার ভাগ্নে মাহিনকে পুড়িয়ে হত্যা করেন ইকবাল। পরে স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করেন। পিতা ও ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন ইকবাল।

এসআই বলেন, মামলার একমাত্র আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন বলে রিমাণ্ডের কোনও প্রয়োজন হয়নি।

/জেবি/এইচকে/