আত্মসমর্পণের পর আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

মির্জা আব্বাসবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতে আত্মসমর্পণ করেছেন। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে বুধবার বেলা ১১টার দিকে তিনি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর পল্টন, মতিঝিল ও মিরপুর থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। শুনানি শেষে আদালত মিরপুরের দুই মামলায় আব্বাসকে জামিন দেন। তবে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং ২০১৫ সালের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দুটি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। তিনি অনেকটা আড়ালে থেকেই গত এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়াই করেন।

/টিএইচ/এফএস/