আগামী ৭ দিন সুনামগঞ্জের নদনদীতে পানি বাড়তে পারে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১-৭ মে পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এবং তদসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সুনামগঞ্জ জেলায় জাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, সীমান্তের ওপাড়ে ভারী বা মাঝারি বৃষ্টিপাত হলে হাওর এলাকার নদনদীতে পাহাড়ি ঢলের পানি নামবে। এজন্য পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। হাওরে পাকা ধান কাটার বাকি থাকলে দ্রুত কেটে ফেলার আহ্বান জানান তিনি।