আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন

রংপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ২২:০৫ আপডেট : ১৭ জুন ২০২৬, ২২:০৫

রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য জেবা আমিন খান। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জেবা আমিন। পরে আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শেষে শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আবু সাঈদের অবদানের কথা উল্লেখ করে জেবা আমিন বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে আবু সাঈদের অবদান সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। কারণ আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছিল, তা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি দেশের এবং বিশ্বের মানুষ আজীবন মনে রাখবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রংপুর-৫ ও ৬ সংসদীয় আসনের উন্নয়ন তদারকি, দেখভাল এবং রাজনৈতিক সমন্বয়ের সার্বিক দায়িত্ব দিয়েছেন। যথাযথভাবে এই দায়িত্ব পালন করবো আমি। এজন্য সবার সহযোগিতা চাই।’

তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রংপুর-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী। রংপুর-৬ আসনে একই দলের প্রার্থী মো. নুরুল আমীন নির্বাচিত হন। গত ৭ জুন জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের। ওই দিন জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ নারী এমপিকে বিরোধী দলের ৭৯টি আসনের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছিল। এর মধ্যে জেবা আমিন রংপুর ৫ ও ৬ সংসদীয় আসনের উন্নয়ন তদারকির সার্বিক দায়িত্ব পেয়েছেন।

গতকাল মঙ্গলবার বাজেট আলোচনায় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। জেবা আমিন খানের ওই বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসও দেখা গেছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। একপর্যায়ে ভাঙাচোরা সড়ক নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে জেবা আমিন খান বলেন, ‘সিক্সটিন হানড্রেড মাইল অব কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি, দ্যাট ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।’

 

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
শ্রমিক অসন্তোষে আ.লীগের উসকানি, নৈরাজ্য ঠেকাতে ধৈর্য ধরছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক