বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী শিল্পকলা অডিটরিয়ামের সামনে থেকে রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম পলি ও শিবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মঞ্জিলা বেগম। গ্রেফতারের পর তাদের চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন (সার্বিক) জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি পৌরসভার মধ্যে শিবগঞ্জের মেয়র কারিবুল হক ও নাচোলের মেয়র আব্দুর রশিদ শপথ নিয়েছেন। আর চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম ও তারিক আহমেদ নাশকতার মামলায় কারাগারে থাকায় শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত হতে পারেন নি।
এছাড়াও চার পৌরসভার নির্বাচিত ৫৬ জনের মধ্যে ৪৯ জন সাধারণ ও মহিলা কাউন্সিলররা শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে অনুপস্থিত সাত জনের মধ্যে চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিল ও তিনজন সাধারণ কাউন্সিলর নাশকতার মামলায় গ্রেফতার রয়েছেন। গ্রেফতারকৃত জনপ্রতিনিধিরা আদালতের মাধ্যমে প্যারোলে জামিন নিয়ে শপথ নিতে পারবেন বলে বলে জানান মনির হোসেন।
শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুলতান অব্দুল হামিদ, স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক শাওগাতুল আলম, মহানগর পুলিশের উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী ও চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম।
/আরএ/