১৮ আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে ওসির আবেদন

অসামাজিক কার্যকলাপের অভিযোগে চট্টগ্রামের আঠারোটি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

এ বিষয়ে সোমবার (২৪ জুলাই) ওসি বলেন, ‘কোতয়ালি থানাধীন এসব আবাসিক হোটেলে প্রায়ই রুম ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। ওইসব হোটেল থেকে বেশ কয়েকবার অসামাজিক কার্যকলাপে জড়িতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। হোটেলের মালিক ও ম্যানেজারদের বারবার নিষেধ করেও এ থেকে বিরত রাখা যাচ্ছে না। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে হোটেলে এসব চলছে। এ অবস্থায় অসামাজিক কার্যকলাপ বন্ধে চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানাধীন আঠারোটি হোটেলের লাইসেন্স বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।’