আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নির্মিত ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কেন্দ্রের উদ্বোধন করবেন।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সাজ্জাদুর রহমান জানান, গ্যাসভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৩৪ মাস (২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত) কাজ শেষে কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন করে। এরপর থেকেই এটিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
/এফএস/