সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতু উদ্বোধনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ১১টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন তিনি।এই সেতুগুলোর কারণে সুনামগঞ্জের ৩০ লাখ মানুষ উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেতুগুলোর মধ্যে রয়েছে গৌবিন্দগঞ্জ সেতু, জালালপুর সেতু, বোকার ভাঙ্গা সেতু,জাতুয়া সেতু, বাউস সেতু, চেচান সেতু, মনবেগ সেতু, রাউলী সেতু, কৈতক সেতু, আহসানমারা সেতু এবং চেকনিখারা সেতু। জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে এসব সেতুর নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। তবে যানবাহন চলাচল করতো।
সিলেট-সুনামগঞ্জ সড়কে সেতু উদ্বোধনসুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামের আব্দুস শহীদ জানান, সিলেটে যেতে তাদের দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো। কিন্তু এখন এক ঘণ্টায় যাওয়া যায়। ইসলামপুর গ্রামের আব্দুস সালাম এবং গোয়াদাড়া গ্রামের রওয়াব আলী বলেন, সেতু নির্মাণের আগে রোগী নিয়ে সিলেটে যেতে দীর্ঘ যানজট পোহাতে হতো।এখন আগের অবস্থা নেই। দ্রুত যাতায়াত করা যায়।
সুনামগঞ্জ উপ- সহকারী প্রকৌশলী সওজ মো. সালাউদ্দিন বলেন, সেতুগুলোর সুফল জেলার ৩০ লাখ মানুষ ভোগ করছে।
/বিটি/এফএস/