ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫০) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার ওসি সাকিউল আযম জানান, রবিবার (১৩ আগস্ট) বিকালে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের নিউ বাবুপাড়া সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলম পৌর শহরের নিউবাবুপাড়া সরকার পাড়া মহল্লার মৃত মাকু মামুদের ছেলে।

ওসি সাকিউল আযম বলেন, ‘বিকালের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন আলম হোসেন। এ সময় খুলনা থেকে চিলাহাটির দিকে আসা রুপসা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’