হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার


উদ্ধারকৃত গ্রেনেড ও গুলিনওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে সাতটি গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুরাতন সেফটিক ট্যাংক সরিয়ে নেওয়ার সময় শ্রমিকরা গ্রেনেড ও গুলি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুর ১টার দিকে এসব উদ্ধার করে।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান উদ্ধারকৃত সাতটি গ্রেনেড, ১২ রাউন্ড পিস্তলের গুলি, ৩৫ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের ফেলে যাওয়া হতে পারে। কারণ এগুলোর মধ্যে পাঞ্জাবের মনোগ্রামও পাওয়া গেছে। সেনাবাহিনী অথবা র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলের মাধ্যমে গ্রেনেডগুলো নিস্ক্রিয় করা হবে।
নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এনএস/এইচকে/