ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই শিশু হলো– হুজাইফা আক্তার (৩) ও সাইফুল আহমেদ (২)। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

মৃতদের পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।