মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
০২ জুন ২০২৬, ০৯:০৯ আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:১৬

বাগেরহাটের খান জাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরের টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে মাজার দিঘির ঘাটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ শিশুটির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ভোররাত ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের দিঘির ঘাটে গোসল করতে নামলে একটি কুমির শিশু ফাতেমাকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গেছে, ফাতেমা মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজার প্রাঙ্গণেই থাকতো।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি বীণা বেগম বলেন, ‘মাজারে থাকা মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা তার কাছে থাকতো। রাতে চোখের সামনে থেকেই শিশুটিকে কুমিরে টেনে নিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসেও তাকে রক্ষা করতে পারেনি। টেনে নিয়ে যাওয়ার সময় শিশু ফাতেমা বারবার হাত উঁচু করে বাঁচার চেষ্টা করছিল।’

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সাংবাদিকদের জানান, মাজারে আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ববস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, ঐতিহ্যের পাশাপাশি মানুষের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মাজার ঘাট থেকে একটি অসুস্থ কুকুরকে কুমির টেনে নিয়ে গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
চড়া রোদে ঘোরাঘুরিতে মুখে জ্বালাপোড়া? স্বস্তি দিতে পারে ফেশিয়াল মিস্ট
চড়া রোদে ঘোরাঘুরিতে মুখে জ্বালাপোড়া? স্বস্তি দিতে পারে ফেশিয়াল মিস্ট
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
গোলাপি পোশাক পরে সচেতনতা ছড়ানোর দিন
গোলাপি পোশাক পরে সচেতনতা ছড়ানোর দিন
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান