নিহত শিশুর নাম তাসফিয়া আক্তার। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, হবিগঞ্জ সদর উপজেলার মশাজান নোয়াবাদ গ্রামের নিকট খোয়াই নদীর একটি অংশ লিজ নিয়ে বালু উত্তোলন করে আসছেন জেলা ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু, ছাব্বির আহমেদ রনিসহ কয়েক নেতাকর্মী। নদী থেকে বালু উত্তোলন করার সময় স্থানীয় নোয়াবাদ গ্রামের মুরুব্বি আম্বর আলী ও মন্নর আলীসহ স্থানীয়রা বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দেড় বছরের শিশু তাসফিয়া আক্তার নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, তিনি জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
/এইচকে/