জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, সিরাজদিখান উপজেলায় প্রথম ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ১৮৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৭ জন প্রতিদ্ধন্দ্বিতা করছে। ৯৪টি কেন্দ্রে ৩৭৩ টি বুথে ভোট নেওয়া হবে। এখানে মোট ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮১০ জন। নির্বাচণ সুষ্ঠু করার জন্য দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব, ৬০৫ জন পুলিশ সদস্য ও বিপুল সংখ্যক আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজিবির দায়িত্বে থাকা মেজর মো. ফজলে রাব্বি জানান, সুষ্ঠু সির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সাহায্য করতেই আমরা এখানে এসেছি। নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করার দরকার আমরা তাই করবো।
/এফএস/