হবিগঞ্জের বাহুবলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেটে এবং ৫ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী মারা যায়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহত রমিজ আলীর বাড়ি পুটিজুড়ি ও হাফিজ মিয়ার বাড়ি বাহুবল উপজেলার মগকান্দি গ্রামে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
/এসটি/