সরকারকে ধ্বংস করতেই এমন নির্বাচন:কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুর মাজারে মোনাজাত করছেন কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকারকে ধ্বংস করতেই এমন নির্বাচন করছে বর্তমান কমিশন। যারা সবচেয়ে বড় অপদার্থ। 

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের দিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার,ব্যালট বাক্স কাড়াকাড়ি হলেও প্রধান নির্বাচন কমিশনার  বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন ভালো হওয়া দরকার।  নির্বাচন সুষ্ঠ হলে দেশ ভালভাবে চলবে।

এসব ঘটনায় দায় সরকারের মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিলেও মানুষ এখন মারামারি কাড়াকাড়িতে ব্যস্ত। বঙ্গবন্ধু এমন চাননি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, দলের কার্য নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম প্রমুখ।

/এসএনএইচ/এমএসএম/

সরকারকে ধ্বংস করতেই এমন নির্বাচন:কাদের সিদ্দিকী

গোপালগঞ্জ প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকারকে ধ্বংস করতেই এমন নির্বাচন করছে বর্তমান কমিশন। যারা সবচেয়ে বড় অপদার্থ।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের দিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার,ব্যালট বাক্স কাড়াকাড়ি হলেও প্রধান নির্বাচন কমিশনার  বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন ভালো হওয়া দরকার।  নির্বাচন সুষ্ঠ হলে দেশ ভালভাবে চলবে।

এসব ঘটনায় দায় সরকারের মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন,

বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিলেও মানুষ এখন মারামারি কাড়াকাড়িতে ব্যস্ত। বঙ্গবন্ধু এমন চাননি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, দলের কার্য নির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম প্রমুখ।

/এসএনএইচ/এমএসএম