রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুক্রবার (০৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই একজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
ডা. শংকর কুমার জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১২ জন। আর ছাড়পত্র পেয়েছে ১৩ জন। এখন হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৫২ জন রোগী ভর্তি আছে।