চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনও স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।’ এ বিষয়ে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র।
রবিবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এদিকে, বিকালে সিআরবি এলাকায় ‘রেলওয়ের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থান’ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী শেখ রবিউল আলমের।
মন্ত্রীর পরিদর্শনের খবর সামনে আসার পর গত দুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।