পুলিশ ও স্থানীয়রা জানান, ভিরিন্দা গ্রামের স্থানীয় সড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা জহিরুল হককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল হককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
/এমও/এমএসএম/