নিহতের নাম আব্দুল খালেক (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার বরাব গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
ওসি এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আব্দুল খালেক বাড়ির পাশে মুদি দোকানদারি করতেন। রবিবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বাহিরে শব্দ পেয়ে রাত ৩টার দিকে তিনি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের কপালে ও নাকে জখমের চিহ্ন রয়েছে।
লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা
/এনএস/এইচকে/