খুলনায় নারী সমাবেশ: বিচারহীনতা খুনিদের উৎসাহিত করে

খুলনাসাংবাদিক রুনিসহ দেশের বিভিন্নস্থানে সংঘটিত নারী হত্যার বিচার দ্রুত সম্পন্ন হলে খুলনার গৃহবধূ তন্বী ও কুমিল্লার ছাত্রী তনু হত্যার বিচারের দাবিতে সমাবেশের প্রয়োজন হতো না। বিচারহীনতা খুনিদের উৎসাহিত করছে।
শনিবার সকালে জনউদ্যোগ খুলনার আয়োজনে মহানগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরিতে আয়োজিত প্রতিবাদী নারী সমাবেশে বক্তারা এ মতামত দেন।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গলাকেটে হত্যা

সারাদেশে নারী হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।সভা পরিচালনা করেন নারী নেত্রী শামীমা সুলতানা শীলু। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে রাজনৈতিক দলগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।একটি লাশকে বারবার কবর থেকে উত্তোলন করার সংস্কৃতি রোধ করতে হবে। নারীর সম্ভ্রম রক্ষা করতে হবে। এসময় স্বাভাবিক মৃত্যুর অধিকার নিশ্চিতে বক্তারা সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন।


সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী নেত্রী ফেরদৌসী আলী, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যক্ষ জাফর ইমাম, কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, জেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা খাতুন ছন্দা, সিডিসি ফেডারেশনের রোকেয়া রহমান, সেতারা বেগম, সালমা জাহান, মনিরা সুলতানা প্রমুখ।

 

/এমও/এমএসএম/