মানববন্ধন চলাকালে আইনজীবীরা পুলিশ হেফাজতে অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে নির্যাতনের নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন।
এসময় আইনজীবীরা ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি করে, তিন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
পরে দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব হল রুমে সংবাদ সম্মেলন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এসময় সভাপতি আ. মোতালেব মিয়া পুলিশি হেফাজতে আটকে রেখে মাইনুলকে মারধরের ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান।
উল্লেখ্য, আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য অপু রায় ও অন্য আহত রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে আইনজীবী মাইনুল আহসান বিপ্লব তালুকদার ও তার লোকজন তাদের আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় মাইনুলসহ তার সঙ্গিরা এসআই আরিফুর রহমান, কনস্টেবল শহীদুল ইসলাম ও নাসির উদ্দিনকেও লাঞ্ছিত করে । এক পর্যায়ে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হলে মাইনুল ও তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ মাইনুলসহ দুইজনকে গ্রেফতার করে।
/এআর/