এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ছাত্রের আত্মহত্যা


এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বরিশাল
নিহতের নাম সত্যজিৎ ঘোষ সিজান ওরফে হৃদয়, বয়স ১৭। সে বরিশাল নগরের কাঠপট্টি এলাকার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শেখর ঘোষের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায় মেধাবী শিক্ষার্থী সত্যজিৎ পরীক্ষায় অন্য সব বিষয়ে ভালো নম্বর পেলেও ’হিন্দু ধর্ম’ বিষয়ে অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে।

বেলা দেড়টার দিকে ফলাফল জানতে পেরে সে আবেগতাড়িত হয়ে নিকটবর্তী নির্মানাধীন ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে গুরুতর আহত হয়।

আরও পড়ুন: বরিশাল শিক্ষা বোর্ডবরিশালে জিপিএ পেয়েছে ৩১১৩ জন, দুটি স্কুলে কেউ পাস করেনি

তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেবাচিম-এর সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় তার মৃত্যু হয় বলে জানান ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার খালিদ মাহামুদ।

/এইচকে/