ভোলায় প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বছরপূর্তি উদযাপিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার (১৩ মে ) বিকেলে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন ভোলার প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো. আবু তাহের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সাংবাদিক ও বিটিভি প্রতিনিধি আবু তাহের, ভোলা জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সভাপতি এটিএন বাংলা ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, এনটিভি স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, বাংলার কণ্ঠ প্রতিনিধি মোকাম্মেল হক মিলন ,চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু,অবজারভার প্রতিনিধি অচিন্ত মজুমদার,দৈনিক বর্তমান প্রতিনিধি মোকাম্মেল মিশু প্রমুখ ।
বক্তারা বলেন, গত দু’বছরে বাংলা ট্রিবিউন তাদের বিভিন্ন জরীপ ও সংবাদ পরিবেশনে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে । বক্তারা প্রত্যাশা করেন বাংলা ট্রিবিউন হবে অনুসন্ধানী ও সঠিক সংবাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
/এইচকে/