তোফাজ্জেল হোসেন মল্লিক শংকরপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আগামী ৪ জুন শংকরপাশা ইউপিতে অন্য পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও বিএনপির মো. মনিরুল ইসলাম মনির মনোনয়ন পত্র জমা দেন। ১২ মে যাচাই-বাছাইয়ে মনিরুল ইসলামের প্রস্তাবক ও সমর্থনকারীর ভোটার নম্বর ভুল ধরা পড়ে। এছাড়া বিএনপি প্রার্থী আয়করের প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি। এ কারণে মনিরুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
আরও পড়ুন: সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, ছাত্রীর মৃত্যু
/জেবি/টিএন/আপ-এনএস/