গৌরনদীতে ধর্ষক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন ধানডোবা গ্রামে এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে শনিবার গভীর রাতে ধর্ষক নীলচান হাওলাদার (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষককে আসামি করে রবিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।



ধর্ষককে রবিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠান।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে রবিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মামলা বলা হয়েছে, উপজেলার দক্ষিণ ধানডোবা গ্রামের দরিদ্র ওই কিশোরী ঘুমানো জায়গার অভাবে প্রতি রাতে প্রতিবেশী ফারুক হাওলাদারের ঘরে গিয়ে ঘুমানোর সুযোগ নেন ফারুকের ছেলে নীলচান।

আরও পড়ুন: জকিগঞ্জ ও গোয়াইনঘাটে আ. লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার



/এইচকে/