বরিশালে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

বজ্রাঘাতবরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে বজ্রাঘাতে আবু আকন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বজ্রাঘাতে আহত হলে তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আনা হয়। দুপুর সোয়া ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ সুতার বলেন, বৃষ্টি নামলে মাঠ থেকে গরু আনতে যান আবু আকন। এসময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্বজনরা বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন।  দুপুর সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

/টিএন/আপ-এআর/