বানরীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নিহত ডাকাত দুলাল (৩৫) বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি জানান, দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ১টি হত্যা ও ৫টি ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্ব শাখারিয়ার ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের কয়েকজন সদস্য অবস্থান নিয়েছে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেলার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। 'বন্ধুকযুদ্ধে'র এক পর্যায়ে ডাকাত সদস্য দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং অন্য সদস্যরা পালিয়ে যায়।
এসময় জহির নামের এক কনস্টেবল আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা বানরীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৮ রাউন্ড শটগানের গুলি, ২টি পাইপগানে ও পাইপগানের ভেতরে লোড করা ২ রাউন্ড গুলি, ১টি শাবল, ১ টি রামদা, ১টি ছুড়ি ও ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হত্যা, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ।
নিহত ডাকাত দুলাল'র মৃতদেহটির ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালো পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জিয়াউল আহসান।
আরও পড়ুন-
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন
ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে: জুনায়েদ বাবুনগরী
/এফএস/