বরগুনায় মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে জরিমানা

 

 

 

বরগুনা

বরগুনায় মরা মহিষের মাংস বিক্রির অভিযোগে শুক্রবার চার ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে তিনজন মাংস বাজারের কসাই; আরেকজন বাজারের দায়িত্বে থাকা কর্মকর্তা।  

স্থানীয় লোকজন জানায়, কসাই রিপন একটি মহিষ কিনেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেটি মারা যায়। পরদিন মাইকিং করে রিপন ওই মহিষের মাংস বাজারে বিক্রি করে। এ খবর জেনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কসাই রিপনকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে তার দুই সহযোগীকে। এ ছাড়া বরগুনা মাংস বাজারের কর্মকর্তা হুমায়ন কবিরকে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দেন আদালত।

 /এআরএল/

আরও পড়ুন:

মারজানের তথ্য চায় পুলিশ