মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত স্কুলছাত্র হলো ইউসুফ খান (১০)। সে আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলো। সে একই এলাকার ফিরোজ খানের ছেলে।
ইউসুফের বাবা ফিরোজ খান জানান, ইউসুফ সকালে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এমও/