পুলিশ ও ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চর বানিয়ারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) গত বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী মামুনের স্ত্রী তার ঘরে ডেকে নেয়। পূর্ব থেকে সেখানে একই গ্রামের নন্দন মণ্ডল, আমীন ফকির, কালু শেখ অবস্থান করছিল। ওই ছাত্রী ফাতেমার ঘরে ঢোকার পরই তারা (বখাটেরা) গামছা দিয়ে ওই ছাত্রীর মুখ বেঁধে ফেলে। তখন ফাতেমা তাদের ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে বাইরে চলে যায়। পরে আমীন ও কালুর সহায়তায় নন্দন মণ্ডল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
ধর্ষিতা ঐ ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রেদোয়ানুল ইসলাম রিজনকে জানালে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দেন। কিন্তু ধর্ষকরা মীমাংসায় বসতে চায় না। পরে ইউপি সদস্য নিজেই ধর্ষিতার পরিবারকে মামলা করার জন্য রবিবার থানায় নিয়ে যান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ধর্ষিতার মায়ের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত আমীন ও ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে।
/এমও/