ঝালকাঠিতে মফস্বল সাংবাদিক ফোরামের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

Jhalakati News Photo-1 04-02-2017

ঝালকাঠিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় হক মঞ্জিলের নীচ তলায় আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহেমদ আবু জাফর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ’র সাংগঠনিক উপদেষ্টা ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় ও বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম। সভায় একুশে টিভির প্রতিনিধি আজমীর হোসেন তালুকদারকে আহ্বায়ক, বরিশাল বার্তার উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব এবং ৩৫ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, বিএমএসএফ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শাহাদাত হোসেন মনু, এস এম রাজ্জাক পিন্টু, আউয়াল গাজী, প্রভাষক মেজবাহ উদ্দীন খান রতন, জহিরুল ইসলাম জলিল, নজরুল ইসলাম, মুহা. মুনিরুজ্জামান মনির, এম মনির হোসেন, এইচ এম গিয়াস উদ্দীন, গোলাম মাওলা শান্ত, হাসান আলম সুমন, রুহুল আমীন রুবেল।

সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গিকার করা হয়। এদিকে জেলার কাঠালিয়া উপজেলায় বিএমএসএফ’র পৃথক ২টি কমিটি বিলুপ্ত ঘোষণা  করা হয়েছে। আগামী ১০ মার্চ শুক্রবার বিএমএসএফ’র পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

 /জেবি/

আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে প্রধান শিক্ষকের দুই হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা