ভোলায় ইলিশ ধরার অপরাধে ১৩ জেলে আটক

ভোলাসরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা ও তেতুঁলিয়ার পৃথক দুটি পয়েন্ট থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ মেঘনার ইলিশা ও তেতুলিয়ার চর ভেদুরিয়া থেকে তাদের আটক করা হয়।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশের পৃথক দুটি অভিযান চালায়। মেঘনা-তেতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। এসময়  পাঁচ  হাজার মিটার কারেন্ট জালসহ ইলিশ ধরার অপরাধে ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন- ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরে ৫০ জেলের কারাদণ্ড