সদ্য প্রয়াত স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. এম এ হান্নান ফিরোজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গরিব ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। শুক্রবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ড. হান্নান ফিরোজের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ. লীগের সভাপতি সরদার শাহ আলম, সেক্রেটারি খান সাইফুল্লাহ পনীর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।