প্রত্যক্ষদর্শীরা জানান, এক রোগীর স্বজন ওষুধ নিয়ে ওয়ার্ডের ভেতরে প্রবেশ করলে ইন্টার্ন চিকিৎসক মাহাদী নামের রোগীর ওই স্বজনকে বাইরে যেতে বলেন। তিনি জানান, ওষুধ দিয়েই চলে যাবেন। কিন্তু এক ইন্টার্ন চিকিৎসক তাকে তখনই চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অন্য ইন্টার্ন চিকিৎসকরা রোগীর ওই স্বজনকে মারধর করে ওয়ার্ড থেকে বের করে দেয়।
হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নাহিদ জানান, তাদের এক ইন্টার্ন চিকিৎসক রাউন্ডের আগে মহিলা মেডিসিন ওয়ার্ডে রোগীর সঙ্গে থাকা অতিরিক্ত স্বজনদের বের হয়ে যেতে বলেন। এসময় এক রোগীর স্বজন আপত্তি জানিয়ে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করে। পরে তাকে ২-১ টি চড়-থাপ্পড় দেওয়া হয়।
এ ঘটনায় শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান জানান, রোগীর ভিজিটর নিয়ন্ত্রণে আনতে কিছু লোক তিনটি গেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকের রাউন্ড চলাকালীন ওয়ার্ডেও ভিজিটর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ নিয়ে হয়তো ভিজিটর ও চিকিৎসকদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ঝামেলা মিটমাট করে দেওয়া হয়েছে।