বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, স্ত্রী পরিচয় দিয়ে সাদিয়া মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামি সজলের সঙ্গে দেখা করতে আসেন। ভেতরে প্রবেশ করানোর সময় নারী জেলগার্ড সাদিয়ার হাতব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পিস ইয়াবার একটি প্যাকেট পান। বিষয়টি কোতোয়ালি পুলিশকে জানানো হলে তারা ইয়াবাসহ সাদিয়াকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে সাদিয়া জানান, ওই ইয়াবা ট্যাবলেট কারাগারের ভেতরে পাচারের জন্য সুমন তাকে দিয়েছে। সে কারাগারের আশপাশেই অবস্থান করছে। পরে পুলিশ সুমনকেও সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক জানান, কনস্টেবল সুমন ২০১৬ সালে মাদকসহ আটক হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি জানান, সাদিয়ার স্বামী সজল এক সপ্তাহ আগে ইয়াবাসহ আটক হয়ে মাদক মামলায় জেলে যান। আটককৃতদের বিরুদ্ধেও মামলা করা হবে।