নিহত ফিরোজ বেতাগী পৌরশহরের ৪ নং ওয়ার্ডের মৃত হাসেম মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ফিরোজ ও তার সহযোগীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে ফিরোজের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি শুটারগান, বন্দুকের তিনটি গুলি ২৫০টি ইয়াবা ও ৯০০ গ্রাম গাজা উদ্ধার করেছে র্যাব।
ওসি মো. মামুনুর রশিদ জানান, ফিরোজ মৃধা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। ফিরোজের বিরুদ্ধে থানায় ৯টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।