পিরোজপুরে বজ্রাঘাতে হালের বলদসহ কৃষকের মৃত্যু

 বজ্রাঘাত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া এলাকায় বজ্রপাতে হালের বলদসহ আব্বাস উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সারে ১২টা দিকে এ ঘটনা ঘটে।

পত্তাশী ইউনিয়নের ৬নং গাবগাছিয়া ওয়ার্ডের ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু জানান, দুপুর ১২টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে আব্বাস উদ্দিন মাঠে গরু আনতে যায়। এ সময় বজ্রপাত হলে আব্বাস উদ্দিনের হালের বলদটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। বজ্রাঘাতে আব্বাস উদ্দিনের দেহের একাংশ ঝলসে যায়। আহত অবস্থায় আব্বাস উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।