তিনি বলেন, ‘আমরা অধিকারহীন অবস্থায় নির্বাচন করছি। সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। নির্বাচন কমিশনকে বারবার বলেছি, কিন্তু তারা বিষয়টি নজরে নিচ্ছে না। হাইকোর্টের আদেশের পরও আমাদের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছে। বিভিন্ন বাড়িতে হানা দিয়ে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। ৩০০ বাড়িতে পুলিশ হানা দিয়েছে। রবিবার বিকেলে পশ্চিম কাউনিয়া এলাকায় নিজ বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী মিছিল করে, সমাবেশ করে অথচ আমাদের গণসংযোগও করতে দেওয়া হয়নি। গতকাল কাউনিয়ায় আমাদের ৭/৮ জন নেতাকর্মীকে তারা কুপিয়েছে।’
মজিবর রহমান সরোয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমার তো মনে হয় না এখানে প্রধানমন্ত্রীর শাসন আছে। প্রধানমন্ত্রী আপনি খোঁজ নিন। পরিস্থিতি দেখুন। এই প্রশাসনের অপকৌশল থামান।’
তিনি অভিযোগ করে বলেন,‘এখানে বিভিন্ন জেলা উপজেলার লোক এসে ভরে গেছে। বহিরাগতরা থাকলে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব হবে?’